Header Ads

সূরা - ১০০ (১ থেকে ১১ আয়াত)




সূরা আল-আদিয়াত

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
(শুরু করছি) পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে।




০১

وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًا
শপথ সেই (ঘোড়া) গুলোর যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়,


০২

فَٱلْمُورِيَٰتِ قَدْحًا
অতঃপর (নিজের ক্ষুরের) ঘর্ষণে আগুন ছুটায়,


০৩

فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا
অতঃপর সকালে হঠাৎ আক্রমণ চালায়,


০৪

فَأَثَرْنَ بِهِ نَقْعًا
আর সে সময় ধূলি উড়ায়,


০৫

فَوَسَطْنَ بِهِ جَمْعًا
অতঃপর (শত্রু) দলের অভ্যন্তরে ঢুকে পড়ে (এভাবে মানুষ নিজের শক্তি-সামর্থ্য ও আল্লাহর এক অতি বড় নিমাত ঘোড়াকে অপরের সম্পদ লুণ্ঠন ও অন্যের প্রতি যুলমের কাজে ব্যবহার করে),


০৬

إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِ لَكَنُودٌ
বস্তুতঃ মানুষ তার রব-এর প্রতি বড়ই অকৃতজ্ঞ।


০৭

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ
আর সে নিজেই (নিজের কাজ-কর্মের মাধ্যমে) এ বিষয়ের সাক্ষী।


০৮

وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ
আর ধন-সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত।


০৯

أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ
সে কি জানে না, কবরে যা আছে তা যখন উত্থিত হবে,


১০

وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ
আর অন্তরে যা (কিছু লুকানো) আছে তা প্রকাশ করা হবে,


১১

إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢ
নিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত থাকবেন।

No comments

Powered by Blogger.