সূরা - ১০২ (১ থেকে ৮ আয়াত)
সূরা আত-তাকাস্সুর
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
(শুরু করছি) পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে।
০১
أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ
অধিক (পার্থিব)
সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে।
০২
حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ
এমনকি (এ
অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়।
০৩
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
(তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা) মোটেই ঠিক
নয়, শীঘ্রই তোমরা জানতে
পারবে,
০৪
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ
আবার বলি,
মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।
০৫
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ
কক্ষনো না,
তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে!
(তাহলে সাবধান হয়ে যেতে)
০৬
لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ
তোমরা অবশ্য
অবশ্যই জাহান্নাম দেখতে পাবে,
০৭
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ
আবার বলি,
তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে
পাবে,
০৮
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ
তারপর
তোমাদেরকে অবশ্য অবশ্যই (যা কিছু দেয়া হয়েছে এমন সব) নি‘মাত
সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে।
No comments