সূরা - ১১১ (১ থেকে ৫ আয়াত)
সূরা আল-লাহাব
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
(শুরু করছি) পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে।
০১
تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍ وَتَبَّ
আবূ লাহাবের হাত
দু‘টো ধ্বংস হোক,
ধ্বংস হোক সে নিজে,
০২
مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ
তার ধন-সম্পদ আর
সে যা অর্জন করেছে তা তার কোন কাজে আসল না,
০৩
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ
অচিরে সে প্রবেশ
করবে লেলিহান শিখাযুক্ত আগুনে,
০৪
وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ
আর তার স্ত্রীও-
যে কাঠবহনকারিণী (যে কাঁটার সাহায্যে নবী-কে কষ্ট দিত এবং একজনের কথা অন্যজনকে ব’লে পারস্পরিক বিবাদের আগুন জ্বালাত)।
০৫
فِى جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍۭ
আর
(দুনিয়াতে তার বহনকৃত কাঠ-খড়ির পরিবর্তে জাহান্নামে) তার গলায় শক্ত পাকানো রশি
বাঁধা থাকবে।
No comments